লতার ৫ উইকেটে প্রস্তুতি ম্যাচে বড় জয় টাইগ্রেসদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার
প্রতীকী ছবি
মিডিয়াম পেসার লতা মন্ডলের আগুন বোলিংয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল বাংলাদেশ নারী দল।
গতরাতে টুর্নামেন্টে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল ৫৪ রানের ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দলকে।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। মুরশিদা ৩২ ও নিগার ২৫ রান করে ফিরেন। মিডল-অর্ডারে রুমানা আহমেদ ১ রানে আউট হলেও, সোবাহানা মুস্তারি ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
শেষদিকে রিতু মনি ১৩ ও নাহিদা আকতার ৬ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ১২৫ রানের টার্গেটে ভালোই শুরু ছিলো আরব আমিরাতের। রান তোলার গতি কম থাকলেও, ১৩ দশমিক ২ ওভার শেষে ২ উইকেটে ৫৭ রান তুলেছিলো তারা।
তবে বল হাতে আক্রমনে এসেই আরব আমিরাতের ব্যাটিংয়ে ধস নামান লতা। ৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ৭০ রানে আটকে যায় আরব আমিরাত। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন-সানজিদা আকতার মেঘলা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন লতা।
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শুরু করবে বাংলাদেশ নারীরা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ম্যাচ দু’টি হবে যথাক্রমে- ১৯ ও ২১ সেপ্টেম্বর। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











