লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকারাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকেরা। ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বীমা খরচ ছিল এই প্যালিসেডসে। কিন্তু এবারের বিপর্যয়ের পর এই ‘সস্তা’ বীমা খরচে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। আগুনে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। অথচ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও দাবানলের শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দাবানলে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও ক্ষতির প্রাথমিক পরিমাণ এক হাজার কোটি ডলার থেকে ছয় হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে অনুমান করা হয়েছে।
এদিকে বীমা খরচ নিয়ে করা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বাড়ির মূল্যের তুলনায় প্যাসিফিক প্যালিসেডসে বীমার খরচ যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ ডাকঘর এলাকার তুলনায় কম। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় গড় বার্ষিক প্রিমিয়াম ছিল ২২০০ ডলার যা অন্য ৩০টি রাজ্যের তুলনায় কম। বীমা চুক্তিতে বীমাকারী প্রতিষ্ঠান গ্রহীতাকে ক্ষতিপূরণ বা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানে যে অর্থ দেয় তাকে বলা হয় বীমা প্রিমিয়াম।
মূলত ক্যালিফোর্নিয়ার উচ্চ সম্পত্তি মূল্য বীমাকে তুলনামূলক সস্তা করে তুলেছে। প্যাসিফিক প্যালিসেডসের বাড়ির মালিকেরা গত বছর গড়ে ৫৪৫০ ডলার প্রিমিয়াম দিয়েছেন। তুলনামূলক এই সস্তা বীমার পেছনে রয়েছে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত বীমা নীতি। কঠোর নিয়মের ফলে ক্যালিফোর্নিয়ায় বীমা সস্তা হলেও অনেক বীমা কোম্পানি তাদের কভারেজ কমিয়ে দিয়েছে।
এদিকে, দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলসের ২৭ হাজার একর জায়গা। বিশাল এই এলাকার একটি জিনিসও আগুন থেকে রক্ষা পায়নি। আর বুধবার হলিউড হিলসে শুরু হওয়া দাবানলের ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।
জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।
সূত্র: রয়টার্স
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






