ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১১:৪১:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

লাওসে বাংলাদেশের মেয়েদের প্রথম অনুশীলন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ফুটবলাররা। ছবি: বাফুফে

অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের ফুটবলাররা। ছবি: বাফুফে

সাফ জয় করার পর বাংলার নারীদের চোখ এখন এশিয়ায়। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে ইতোমধ্যে বাংলাদেশ পৌঁছেছে লাওসে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল আজ রোববার (৩ আগস্ট) প্রথমবারের মতো করেছে অনুশীলন। কোচ পিটার বাটলারের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আফঈদা-উমহেলারা।

আগামী ৬ আগস্ট শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে কঠিন পরীক্ষা দিতে হবে আফঈদাদের। এই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৮ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচটি।

১০ আগস্ট শেষ ম্যাচে কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে পিটার বাটলারের দলকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। এ ম্যাচটিও শুরু হবে বিকেল ৪টায়। বাছাইয়ের সবগুলো ম্যাচই হবে লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।

গত মাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফঈদা খন্দকারের নেতৃত্বে মিয়ানমারে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই এই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। এক মাস পর আফঈদার নেতৃত্বেই এশিয়ান কাপের আরেক মিশনে গেল বাংলাদেশ।