লাভ জিহাদ বিরোধী আইন দরকার ছিল: কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
উত্তরপ্রদেশের পরে মধ্যপ্রদেশেও পাশ হয়েছে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন। এই পরিস্থিতিতে শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে নতুন আইনের ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা রনৌত।
নতুন ছবি ‘ধাক্কড়’-এর সদস্যদের নিয়ে শনিবার সে রাজ্যে যান বলিউড তারকা। সেখানেই তার সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী শিবরাজের।
ওই সময়ের অভিজ্ঞতা নিয়ে কঙ্গনা বলেন, ‘‘মনে হচ্ছিল পরিবারের কোনো সদস্যের সঙ্গে দেখা হয়েছে।’’
শিবরাজের কাছে ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের প্রশংসা করে কঙ্গনার মত, এই ধরনের আইনের খুব প্রয়োজন ছিল। এর সাহায্যে ভুয়া বিয়ের হাত থেকে আক্রান্তদের বাঁচানো যাবে। মধ্যপ্রদেশে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান।
সদ্যই মধ্যপ্রদেশে পাশ হয়েছে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন। তাতে ভিনধর্মে বিয়ের নামে ধর্মান্তকরণে চাপ দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির বিধান দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ রয়েছে নয়া আইনে।
এদিকে ভোপালে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় ‘লাভ জিহাদ’-এর অভিযোগ এনেছেন পরিবারের সদস্যরা। আদিল খান নামে ওই যুবকের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
এদিন বিজেপি নেত্রী ইমারতি দেবীর সঙ্গেও দেখা করেন কঙ্গনা। এই নেত্রীকেই ‘আইটেম’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস নেতা কমল নাথ। ইমারতি দেবীর সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় কঙ্গনাকে। মেয়েদের ওপরে হওয়া অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
সম্প্রতি ‘লাভ জিহাদ’ আইনের বিরুদ্ধে ভারতীয় হাইকোর্ট পিটিশন দায়ের করেছেন কয়েকজন আইনজীবী ও অধিকারকর্মী। পিটিশনকারীরা দাবি করেন, জননীতি ও বৃহত্তর সমাজের পরিপন্থী আইন পাশ করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। একইসঙ্গে সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করছে দুই বিজেপি-শাসিত রাজ্যের আইন।
মধ্যপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা ও আসামের মতো রাজ্যও ‘লাভ জিহাদ’ আইন প্রণয়নের পরিকল্পনা করছে, তা পিটিশনে উল্লেখ করা হয়। বলা হয়, শুধুমাত্র উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের বিষয় নয় এটি, কারণ ২০১৯ সালে একই ধরনের আইন পাশ করেছে হিমাচল প্রদেশ। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা জানান, এ রাজ্যে নির্বাচনে জয়ী হলে একই ধরনের আইন চালু হবে।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










