লালমনিরহাটে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৮ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাসুরের ঘর থেকে দুলালী বেগম (১৫) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে নিজ বাড়ির ভাসুরের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নববধূ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম (২০) তার চাচাত বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের(১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অবশেষে অপ্রাপ্ত বয়স্ক হলেও গত বছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দু'জনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় অবস্থান করে। ঢাকায় অবস্থানের সুবাধে দুলালী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে উভয়ের মাঝে সম্পর্কের চরম অবনতি ঘটে।
দুলালীকে গত তিন দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল ইসলাম। বাড়ি এসেও তাদের মাঝে পরকীয়া নিয়ে বিতর্ক বাঁধে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। রোববার রাতে ভাসুরের ঘরে দুলালীর ওড়না প্যাঁচানো মরদেহ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




