ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী (২৬) নামের এক গৃহবধুর মৃত‌্যু হয়েছে। শুক্রবার রাতে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। ঝুমকি রানী ওই এলাকার মিনাল রায়ের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিদ‌্যুৎতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে। ওই তারে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে ঝুমকি রানী নামে এক গৃহবধু গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ডা: ধিমান রায় মৃত‌্যু বলে ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।