লালমনিরহাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
লালমনিরহাটের কালীগঞ্জে বাড়িতে একা পেয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মা (মাজেদা বেগম) বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরেই ঘটনায় অভিযুক্ত উপজেলার হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) এবং আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিনকে (১৮) মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে গত (২৩ জানুয়ারি) শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে একা পেয়ে রিপন মিয়া ও মনির উদ্দিন এলাকার পরিত্যক্ত একটি বাসায় জোরপূর্বক নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো খোঁজ পায়নি।
রাতভর ধর্ষণের পর অসুস্থ অবস্থায় (২৪ জানুয়ারি) সোমবার সকাল ৬টার দিকে পাশের একটি সতী নদীর ধাপে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জয়নাল মিয়া ও আছর আলী ও এরশাদ তাদের দেখে ফেলে। পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই দিন লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই ছাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ