‘লাল শাড়ি’ পরে অপুর সিনেমা দেখলেন নায়িকারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৮ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঈদে মুক্তি পেয়েছে ‘ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘লাল শাড়ি’। এই সিনেমার মধ্যে দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি।
মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ঈদের দ্বিতীয় সপ্তাহেও ভালো ব্যবসা করছে ‘লাল শাড়ি’ সিনেমাটি।
এরই মাঝে শুক্রবার (৭ জুলাই) বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে লাল শাড়ি পরে অপুর সিনেমা দেখতে হাজির হন একঝাঁক নায়িকা ও অভিনেতা।
যাদের মধ্যে ছিলেন নায়িকা অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, প্রার্থনা ফারদিন দিঘী, দোয়েল ম্যাশ, নির্মাতা সোহানুর রহমান সোহান, অভিনেতা সুব্রত, রাশেদ মামুন অপুসহ অনেকে।
অপু বিশ্বাস বলেন, ‘খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীরা অনেকেই এসেছেন। ঈদে দর্শক অন্যদের সিনেমার পাশাপাশি 'লাল শাড়ি' সিনেমাটা দেখছে। ভালো ভালো রিভিউ দিচ্ছে। এটা আমার প্রথম প্রযোজিত সিনেমা, আবেগের একটা বিষয়। সবাই এসে আমাকে সাহস জুগিয়েছে। এটা সত্যি অনেক আনন্দের, ভালোলাগার।
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘খুব ভালো লাগছে। অপু বিশ্বাসকে ধন্যবাদ এতো সুন্দর সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। আশা করছি, সামনে আরও তার প্রযোজিত সিনেমা দেখবে দর্শক।’
অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, সুন্দর একটা গল্পের সিনেমা ‘লাল শাড়ি’। দর্শক দেখে প্রচুর এনার্জি শরীরে এসে ভর করে। আরও ভালো কাজ করতে আগ্রহ কাজ করে। প্রেক্ষাগৃহে দর্শকের হাততালি শব্দ শুনে মনটা ভরে গিয়েছে। কাজের এমন স্বীকৃতি পেয়ে নিঃসন্দেহে আমার খুব ভালো লাগছে।
উল্লেখ্য, ‘লাল শাড়ি’ সিনেমা তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।
//এস//
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট