‘লিওর সাথে রাত না কাটানো সবচেয়ে বড় ভুল’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার
হলিউড অভিনেত্রী হুইটনি পোর্ট ও অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও
তাদের প্রথম দেখা এক পার্টিতে। সেখানেই ফোন নম্বর আদান-প্রদান। কয়েক মাস মেসেজে কথা বলা। তারপর তাকে ডেট-এ ডেকেছিলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ডেটের পর বাড়িতে যাওয়ারও প্রস্তাব পান অভিনেত্রী হুইটনি পোর্ট। কিন্তু ২০০৯ সালে সেই প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ‘দ্য হিলস’ খ্যাত এই তারকা।
হুইটনি জানিয়েছেন, এক দশক আগে লিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সে সুযোগ হাতছাড়া করেছেন। আর এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
পিপল.কম, হারপারবাজার, ভ্যানিটিফেয়ারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হোয়াইট পডকাস্টের একটি এপিসোডে গিয়েছিলেন টেলিভিশনের রিয়ালিটি স্টার হুইটনি পোর্ট। সেখানেই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানান তিনি।
হুইটনি পোর্ট জানান, তার শো দেখার পর ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়। সেখানে ফোন নম্বর আদানপ্রদান হয়। কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেট-এ ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিওর সঙ্গে তার বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাবও দেওয়া হয় তাকে।
৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সেদিন আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনোদিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি... আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’
বেশ কয়েক বছর ধরে এই গল্প সবাইকে বলতে চেয়েছিলেন হুইটনি পোর্ট। কিন্তু অনেককে বলেই বুঝেছেন যে কেউ বিশ্বাস করছেন না। এটাই তার আক্ষেপ বলেও জানান এই তারকা।
হুইটনি পরে টিম রোজম্যানকে বিয়ে করেছেন। সেই ঘরে তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। এদিকে অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে ডিক্যাপ্রিও ডেট করছেন বলে জানা গেছে।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







