লুই কানের সংসদ নকশা দেশে আনা হবেঃ স্পিকার
আপডেট: ০৪:১৪ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের যে নকশাগুলো যুক্তরাষ্ট্রে রয়ে গেছে সেগুলো দেশে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্পিকার বলেন, আমাদের জাতীয় সংসদ ভবন একটি ঐতিহ্য। এটি একটি ইউনিক আর্কিটেকচারাল বিল্ডিংও। ভবনটি লুই আই কানের একটি শ্রেষ্ঠ অর্জনও বটে। আমরা অত্যন্ত গর্বিত যে এ ধরনের একটি বিল্ডিং আমাদের বাংলাদেশ আছে।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনকে নিয়ে লুই কানের করা নকশাগুলো গণপূর্ত মন্ত্রণালয়ে ছিল তা সংগ্রহ করে প্রদর্শনীর ব্যবস্থা করেছি।
‘আমি আশা করি এক মাসের মধ্যে এই প্রদর্শনী করার কাজটা সম্পন্ন করতে পারবো,’ যোগ করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেন,‘লুই কানের করা নকশার যেগুলো এখনও যুক্তরাষ্ট্রে রয়ে গেছে সেগুলো দেশে আনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা সংসদ ভবনকে ঘিরে সংশ্লিষ্ট সব কিছু সংরক্ষণ করতে চাই।’
উইমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্লানার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এজিএম ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেকসের সভাপতি স্থপতি ড. আবু সায়েদ এম আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রউফ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক গোলাম রহমান প্রমুখ।
৩০.০৫.২০১৫ - এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











