লেখিকা হিসেবে আত্মপ্রকাশ শাহরুখ পত্নী গৌরির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে ঘরবন্দি ছিলেন সবাই। এর ব্যতিক্রম ঘটেনি শোবিজ তারকাদের ক্ষেত্রেও। তবে অবসরের দিনগুলোতে নিজেদের নতুনভাবে আবিস্কার করার চেষ্টা করেছেন অনেকেই। ঘরবন্দি সময়ে কেউ গান গেয়েছেন, কেউ আঁকাআঁকি করেছেন, আবার কেউবা চিত্রনাট্য লিখেছেন। এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ পত্নী গৌরি খান।
জানা গিয়েছে, নিজের ইন্টেরিয়র ডিজাইনার জীবনের গল্প নিয়ে ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের একটি আত্মজীবনী মূলক বই লিখতে শুরু করেছেন গৌরি খান। এই বইটি প্রকাশ করবে পেঙ্গুইন অ্যাবুরি প্রেস। আর ২০২১ সালে খোলা বাজারে বইটি পাওয়া যাবে বলেও জানা গেছে।
‘মাই লাইফ ইন ডিজাইনার’ বইটি সম্পর্কে গৌরি খান বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত, নিজের ডিজাইনার হয়ে ওঠার গল্প নিয়ে বই লিখতে পেরে। এই বইটি আমার জন্য বিশেষ কিছুর সাক্ষী হতে যাচ্ছে। কেননা এর সঙ্গে আমার আবেগ, অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রম জড়িত। সবাইকে অনুপ্রেরণা দিতেই আমি এই বইটি লিখছি। আশা করছি, বইটি পড়লে সবাই উপকৃত হবেন।’
সোমবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বইটির প্রচ্ছদ শেয়ার করেছেন গৌরি খান। যেখানে বেশ প্রফেশনাল এবং সাহসী নারীর ভূমিকায় পাওয়া গেল তাকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এই কফি-টেবিল বইটি নিয়ে খুবই আনন্দিত। দারুণ একটি শুট সম্পন্ন হলো।’
শাহরুখ পত্নীর বই লেখার খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় গৌরিকে শুভ কামনা জানাচ্ছেন তার ভক্তরা। পাশাপাশি বলিউড তারকা মাহিরা খান, মাহি কাপুর, ডিজাইনার নচিকেত সহ অনেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বলিউড বাদশার ঘরণীকে।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











