ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৫৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

লোকসভায় কংগ্রেসের পক্ষে লড়বেন কারিনা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

কারিনা কাপুর।  ফাইল ছবি

কারিনা কাপুর। ফাইল ছবি

রাজনীতিতে নামছেন বলিউড তারকা কারিনা কাপুর!  বলিউডের সঙ্গে রাজনীতির যোগ নতুন নয়। বহু অভিনেতা ভোটের ময়দানে নেমেছেন। এবার কি সেই তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন কারিনা কাপুর খান? ভারতের মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্দরে সেই কথাই শোনা যাচ্ছে। কংগ্রেস চাইছে এবার রাজনীতিতে আসুন কারিনা। তাদের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচন লড়ুন।

 

কারিনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করার দাবিতে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে প্রস্তাব রেখেছেন। তাদের প্রস্তাব, কারিনাকে ভুপাল থেকে দাঁড়ানোর সুযোগ দিক দল।


কংগ্রেসের ওই দুই নেতার দাবি, কারিনাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে। প্রচুর অনুরাগীও রয়েছে তার। ফলে এই ‘টোটকা’টা ইভিএমে কাজে লাগতে পারে। শুধু তাই নয়, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির পুত্রবধূ কারিনা। পাতৌদির জন্ম এই ভুপালেই। তার ঠাকুরদা ছিলেন ভুপালের নবাব। তাই পাতৌদি পরিবারের প্রতি ভুপালের মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে।
 
আনিস ও গুড্ডু তাই নিশ্চিতভাবে মনে করেন, কারিনা যদি ভোটে দাঁড়ান এই সব কারণগুলিই মিলিত ভাবে তাকে জেতাতে সাহায্য করবে। 

এই দুই নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কমল নাথের কাছেও এ ব্যাপারে দরবার করবেন তারা।


কাপুর পরিবারের কেউ রাজনীতিতে আসেননি ঠিকই, তবে পাতৌদি পরিবারের সঙ্গে রাজনীতির ভালই যোগ ছিল। মনসুর আলি খান নিজেই ১৯৯১-এ এই ভুপাল থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। কিন্তু বিজেপির সুশীলচন্দ্র বর্মার কাছে এক লক্ষ ভোটের ব্যবধানে হেরে যান।


কারিনাকে প্রার্থী করার দাবি ওঠার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে গেছে। তা হলে কি সত্যিই এবার রাজনীতিতে নামতে চলেছেন বলি নায়িকা? যদিও এ বিষয়ে কারিনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।