ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১৪:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৬ এপ্রিল ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার (১৬ এপ্রিল) ভোরে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বুধবার ভোরে আফগানিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে তিব্বতে ও বিকেলে নেপালে মাঝারি ধরনের দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।