শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছে টাইগাররা
আপডেট: ০৯:৩৬ এএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন । বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ী হওয়ায় ক্রিকেট দলের খেলোয়াড়দের গণভবনে ডেকে অভিনন্দিত করবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ভারত-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দিনে ইচ্ছা থাকলেও অসুস্থতার কারণে মাঠে থাকতে না পারায় তিনি আক্ষেপ প্রকাশ করেন।
বাজেটের ওপর বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। কিন্তু আমার খুব আশা ছিলো ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেব। তবে খুব শিগগিরই আমি প্লেয়ারদের ডাকবো। ভারতের সঙ্গে সিরিজ জয় করায় তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাবো।’
০৩.০৭.২০১৫ - কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস











