শনিবার বাংলাদেশে আসছেন নারগিস ফাখরি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম কন্যা নারিগিস ফাখরি কৌশিক হোসেন তাপসের গানে মডেল হওয়ার পর ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হুট করে বাংলাদেশে এসে সবাইকে চমকে দেবেন। এবার সেটাই হতে যাচ্ছে।
জানা গেছে, আগামী শনিবার বলিউডের এই জনপ্রিয় তারকা ঢাকায় আসছেন। ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। এ উপলক্ষে কনসার্ট আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। সেদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ‘মিউজিক ফর পিস’ কনসার্ট।
এই কনসার্টে শুভেচ্ছাদূত হয়ে আসছেন নারগিস ফাখরি। কনসার্টে অংশ নিতে এসে নারগিস ফাখরি ঢাকায় গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন। কনসার্টটি উপস্থাপনা করবেন ভারতের অন্যতম জনপ্রিয় উপস্থাপক শিনা চৌহান।
গানবাংলা টেলিভিশন থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস আর চেয়ারম্যান ফারজানা মুন্নির আমন্ত্রণে ‘মিউজিক ফর পিস’ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন নারগিস।
কৌশিক হোসেন তাপস বলেছেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের দারুণ বন্ধুত্ব হয়েছে। গানবাংলার “উইন্ড অব চেঞ্জ”-এর সঙ্গেও পরিচিত হন তিনি। পাশাপাশি তিনি “মিউজিক ফর পিস” স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গে একাত্মতা পোষণ করেন। সেই টানে আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছেন নারগিস। ’
উল্লেখ্য, ‘মিউজিক ফর পিস’ কনসার্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের, অদিতি সিং শর্মা ও কৌশিক হোসেন তাপস অ্যান্ড ফ্রেন্ডস। এ আয়োজনে বাদ্যযন্ত্র নিয়ে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদ্যযন্ত্রশিল্পী অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







