শপথ নিলেন সেই তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
শপথ নিলেন দেশের প্রথম নির্বাচিত তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথপাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক মুজিবর রহমান। সেখানে শপথ নেন নজরুল ইসলাম ঋতু।
গত বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ছানাকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু। ঋতু ৯৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পান ৪৫২৯ ভোট।
শপথ নেওয়ার পর নজরুল ইসলাম ঋতু বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার দ্বায়িত্ব বেড়ে গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) আমি ইউনিয়ন পরিষদে যাবো। সেখানে এলাকার মুরব্বি ও সুধীজনদের ডাকবো। তাদের পরামর্শে আগামী দিনগুলোতে ইউনিয়নবাসীর সেবা দেওয়ার চেষ্টা করবো।’
চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। জন্মের পর তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় সাত বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে হয়। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছেই বেড়ে ওঠেন। এখন তার (গুরুমা) বয়স ৪৩ বছর। গুরুমার পরের দ্বায়িত্বটা দেখভাল করেন ঋতু।
ঢাকায় থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন তৃতীয় লিঙ্গের নবনির্বাচিত চেয়ারম্যান ঋতু। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে সহযোগিতা করে আসছেন।
ভোটাররা কেন আপনাকে ভোট দিয়েছে, এমন প্রশ্নে ঋতু বলেন, সেটা বলতে পারবো না। তবে গত ১৫ বছর ধরে আমি জনগণের মাঝে আছি। তাদের আমি ভালোবেসেছি, তারাও আমাকে ভালোবাসেন। সে কারণেই হয়তো ভোট দিয়েছেন।
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সমাজে আমরা অবহেলার পাত্র, সবাই ঘৃণার চোখে দেখে। কিন্তু আজ সেই অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দিয়েছেন, এটা অনেক বড় পাওয়া। এখন আমার লক্ষ্য, সামনের দিকে এগিয়ে যাওয়া।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



