শরিয়তপুরের ডিসি হলেন তাহসিনা বেগম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ পিএম, ৭ জুলাই ২০২৫ সোমবার
তাহসিনা বেগম
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মিজ তাহসিনা বেগমকে নতুন ডিসি হিসেবে শরীয়তপুরে নিয়োগ দেওয়া হয়।
আলোচিত ওই ঘটনায় আশরাফ উদ্দিনের শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগের সত্যতা যাচাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।এর পরিপ্রেক্ষিতে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে।
এখন ঘটনার গভীরতর তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ওএসডি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন রোববার সকালে দায়িত্ব হস্তান্তর করেছেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











