শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘসময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ প্রায় ২০০ যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।
এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৪টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে কস্তরি নামের ফেরিটি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির মঙ্গলমাঝির ঘাটের টার্মিনাল সুপারিন্টেনডেন্ট মোস্তফা কামাল জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে দুটি ফেরি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



