ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৮:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৫ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে ৫১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ মে) সকাল ৯টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পড়েনি। তারপরও নৌদুর্ঘটার কথা চিন্তা করে এই রুটে শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেলে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।