শাকিবের কাছ থেকে অনেক কিছু শিখেছি: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিচ্ছেদের পর শাকিব খানকে দুচোখে দেখতে পারতেন না অপু বিশ্বাস। মাঝে মাঝেই প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন।
কী এক অজানা কারণে সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। সম্প্রতি এক অনুষ্ঠানে ফের শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘একজন চিত্রনায়ক শাকিব খান আমার কো-আর্টিস্ট। আমার বেশি সংখ্যক সিনেমা তার সঙ্গেই হয়েছে। তাকে আমি অভিনন্দন জানাব।’
এরপর তিনি বলেন, ‘আমি যতটুকু কাছ থেকে শাকিবকে দেখেছি, এখনো যতটুকু জানি, চলচ্চিত্র নিয়ে তার অন্য ধরণের স্বপ্ন সবসময়ই লালন করে। তার মতে, চলচ্চিত্রকে যদি আমি চেঞ্জ করতে পারি তা হলে আমি আমার দেশকে প্রেজেন্ট করতে পারি। অনেক সময় ট্রলের শিকার হতে হয়েছে; ভালো-মন্দের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও শাকিব ভেঙে পড়েনি। এটাসহ তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’
অপু বিশ্বাসের কথায়, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। একবাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।’
শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।
২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





