ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৭:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়: ইধিকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গেল ঈদে মুক্তি পেয়েছে এই দুই তারকার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’।

মুক্তির পর ইতোমধ্যেই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি। তাই বলা যায়, বাংলাদেশের ইধিকার অভিষেকটাও ঘটলো রাজকীয় ভাবেই। 

চারদিকে যখন ‘প্রিয়তমা’ বন্দনা তুঙ্গে তখন বাংলাদেশে এসে লুকিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের সিনেমা দেখে গেছেন এই অভিনেত্রী। 

এরপর কলকাতায় ফিরেই সেখানকার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইধিকা। জানিয়েছেন সিনেমা হলে গিয়ে ‘প্রিয়তমা’ দেখা ও শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। 

ইধিকা বললেন, ‘‘সিনেমা হলে যখন ‘প্রিয়তমা’ দেখছিলাম তখন সেখানে উপস্থিত দর্শকরা প্রতিটা সংলাপ, দৃশ্য আগেই বলে দিচ্ছিলো। তার মানে, তারা দ্বিতীয়বারের মতো হলে এসে সিনোমাটি দেখছে। যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।’’

‘প্রিয়তমা’ সিনেমায় ব্যাপক জনপ্রিয় একটি গান ছিল ‘ও প্রিয়তমা’। যেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়। সেই ভিডিও টিকটকে আপলোড করেছেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

যেটি চোখে পড়েছে ইধিকা পালেরও। পর্দায় শাকিব খানের সঙ্গে অভিনয় করলেও জয়ের সেই ভিডিও দেখার পরে তারকা পুত্রকেই এগিয়ে রেখেছেন তিনি। 

এক প্রশ্নের জবাবে ইধিকা বলেন, ‘জয়ের ওই ভিডিওটি দেখেছি। খুবই মিষ্টি, খুবই। আমি তো ছেলেকেই এগিয়ে রাখবো। শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়, ও বেশি কিউট।’

এরপর নায়িকা বলেন, ‘আমার মনে হয় এই উত্তরটাতে যার সঙ্গে প্রতিযোগীতা জয়ের সে-ও খুশি হবে। তাই বুঝে শুনেই উত্তরটা দিয়েছি (হাসি)।