শাকিব খানের বিপরীতে অভিনয়ে বলিউডের নারগিস ফাখরি
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ঢাকাই চলচ্চিত্রের কিং খান’ খ্যাত শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। ‘টিএম ফিল্মস’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে তেমনটাই ইঙ্গিত দিলেন এর কর্ণধার কৌশিক হোসেন তাপস। ইতিমধ্যেই তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী।
মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় সব চলচ্চিত্র তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নারগিস ফাখরি।
উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নারগিস ফাখরি। বললেন, ‘এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।’
পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করে তাপস চোখ রাখেন শাকিব খানের দিকে। শাকিবকে তিনি প্রশ্ন করেন, ‘আপনার সময় মিলবে তো?’ উত্তরে শাকিব খান জানান, টিএম ফিল্মসের এর জন্য যেকোনো সময়ই তিনি দিতে প্রস্তুত।
নারগিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুণ আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই? শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নারগিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করব।’
জানা গেছে, চলচ্চিত্র নিয়ে বেশ বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে টিএম ফিল্মস। যার বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা যেতে পারে শাকিব খানকে। আর প্রথম ছবিতে জুটি হিসেবে আসছেন শাকিব ও ফাখরি।
এদিকে, গতকাল ‘মিউজিক ফর পিস’ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







