ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৫:৫৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

শাকিব খানের সাথে কাজ করছি না: কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নায়িকা হওয়ার কথা নাকচ করলেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। দু’দিন ধরে এমন খবর শোবিজের চারপাশে ছড়িয়ে পড়ে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে ‘হ্যাকার’ নামে নতুন ছবিতে কাজ করবেন কলকাতার দর্শকপ্রিয় এই নায়িকা।

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলোচিত পরিচালক মালেক আফসারী।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ঢালিউডের নতুন এ ছবির বিষয়ে কিছুই জানেন না জানিয়ে বলেন, আমি বাংলাদেশের তারকা শাকিব খানকে চিনি। তবে নতুন কোনো ছবির ব্যাপারে বাংলাদেশের কোনো পরিচালকের সঙ্গে আমার কথা হয়নি। এই সংবাদ পুরোপুরি মিথ্যা। বুঝতে পারছি না এমন খবর কীভাবে ছড়ালো! আমার কাছে বেশ কিছু ফোন গতকাল থেকে এসেছে।

তবে শাকিব খানের সঙ্গে কিংবা পরিচালক মালেক আফসারীর সঙ্গে নতুন কোনো ছবি নিয়ে এরমধ্যে কোনো আলাপ হয়নি বলে জানালেন কলকাতার এই তারকা অভিনেত্রী। শাকিবের ‘আগুন’ ও ‘বীর’ চলচ্চিত্রের শুটিং শেষ হওয়ার পর ‘হ্যাকার’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

-জেডসি