শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
শান্তিতে নোবেল পেয়েছে জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও। নোবেল পুরস্কার আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার এটি।
স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
পুরস্কারের ঘোষণা নোবেলপ্রাইজ ডট ওআরজি এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
হিরোশিমা এবং নাগাসাকি থেকে পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া মানুষদের তৃণমূল পর্যায়ের আন্দোলনটি হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার বিশেষ অবদান রাখার পাশাপাশি বিচারকাজে সহায়তার জন্যে এই পুরস্কার অর্জন করে সংস্থাটি।
নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন নাম ঘোষণার সময় বলেন, পারমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টায় নিহন হিদানকিও’র অসাধারণ প্রচেষ্টা প্রশংসার যোগ্য।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি। আর প্রতিষ্ঠান ৮৯টি।
শেষ দিকে তালিকায় আরও ছিলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টিনিয়ান রিফিউজি এজেন্সি (আনরোয়া) এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ড অব জাস্টিসকেও (আইসিজে)।
এর আগে মনে করা হয়েছিল এ পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতিসংঘ মহাসচিব এবং আইসিজের মধ্যে।
এবার শেষ পর্যায়ে এসে এ তালিকা থেকে দুইজনকে বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। অপর জন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুজনেই শান্তিতে নোবেল পাওয়ার মনোনীতদের তালিকায় ছিলেন। অ্যালেক্সি নাভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন। আর জেলেনস্কি বাদ পড়েছেন এ কারণে যে তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট।
প্রতিবছর চিকিৎসা, শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র ও অর্থনীতি—এই ছয় খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের দেওয়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। শান্তি ছাড়া বাকি পাঁচটি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে থাকে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি।
আগামী ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ছয় নম্বর ও সর্বশেষ অর্থনীতি ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











