শান্তিরক্ষা মিশনে ১৯০০ নারী সদস্য পাঠিয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী সদস্যরা পথিকৃৎ। এ মিশনে এক হাজার ৯০০ নারী সদস্যকে পাঠিয়েছে বাংলাদেশ।
রোববার এক ওয়েবিনারে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজ্যুলেশন ১৩২৫ এর ২০ বছর উদযাপন: নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক এ ওয়েবিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রমুখ বক্তব্য দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সদিচ্ছায় বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে। শান্তিরক্ষায় আমাদের নারীরা এজেন্ট হিসেবে কাজ করছে।
ড. মোমেন জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনেক কঠিন ক্ষেত্রেও বাংলাদেশের নারীরা কাজ করছেন। বর্তমানে ১৩৯ জন নারী সামরিক কর্মকর্তা ও ১৮৩ জন নারী পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল কর্মকর্তা হিসেবেও বাংলাদেশের নারীরা নিয়োজিত। বর্তমানে দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশন (ইউএনএমআইএসএস) ও ইউএনএসওএম’য়ে ৪ জন নারী বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে শুধু গ্রাউন্ড লেভেলে নারীদের অংশগ্রহণেই যথেষ্ট নয়, আমরা নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশ নেবে বলে প্রত্যাশা করছি।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











