শামির পাশে দাঁড়ানোয় বিরাট-কন্যাকে ধর্ষণের হুমকি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
শামির পাশে দাঁড়ানোয় কোহলীর মেয়েকে ধর্ষণের হুমকি।
চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সমালোচিত হন ভারতীয় বলার মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের কড়া বার্তা দিয়েছিলেন বিরাট কোহলী। এই ‘অপরাধে’ তার দশ মাসের মেয়েকে দেওয়া হল ধর্ষণের হুমকি।
অনেকে ভেবেছিলেন সেই কাজ পাকিস্তানের কোনও ব্যক্তির করা। তবে সোমবার জানা গেল, অত্যন্ত নিন্দনীয় এই কাজের পিছনে রয়েছে এক দক্ষিণপন্থী ভারতীয় টুইটার ব্যবহারকারী।
গত শনিবার সংবাদ সম্মেলনে শামির সমালোচকদের দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছিলেন কোহলী। বলেছিলেন, ধর্ম নিয়ে কাউকে এ রকম আক্রমণ করা মানবিকতার সব থেকে নিচু স্তর। সাফ জানান, এ ধরনের বিষয় কোনও দিন বরদাস্ত করা হবে না।
এর পরেই গত ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলীর মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলী সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক নারী ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে।
কিন্তু সোমবার ‘বুম’ নামে একটি ওয়েবসাইটের পক্ষে দাবি করা হয়েছে, পাকিস্তানের কেউ নয়, শত্রু রয়েছে ঘরেই! তেলুগুভাষী দক্ষিণপন্থী কোনও ব্যক্তির করা এই টুইট, যে আগে অন্য একটি নাম ব্যবহার করে টুইট করত। কিছুক্ষণ পরেই অবশ্য টুইটটি মুছে দেওয়া হয়।
ওই ব্যবহারকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে টুইটারের তরফে কোনও উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি তেলঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাকাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ





