শারীরিক অবস্থা ভালো না দিতির
আপডেট: ০৩:২১ পিএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসার জন্য গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ে গেছেন তিনি। তবে অসুস্থতা সম্পর্কে কিছু বলতে রাজি হননি দিতি।
তিনি জানান, সুস্থ হয়ে দেশে ফিরেই বিস্তারিত জানাবেন।
চার দিন দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল দুপুরের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন দিতি। যাওয়ার আগে দিতি বলেন, ‘আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারব না। সবাই আমার জন্য যেন দোয়া করেন। আমি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সুস্থ হয়ে ফিরে আসি, ইনশা আল্লাহ তখন কথা হবে।’ দিতির সঙ্গে তাঁর মেয়ে লামিয়াও চেন্নাই গেছেন। ভিসা না পাওয়ায় যেতে পারেননি দিতির ছেলে দীপ্ত। তবে তিনি ভিসা পাওয়ার চেষ্টা করছেন।
ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। এ জন্য ঈদে তেমন কোনো কাজই করতে পারেননি। ঈদের দিনটিও পরিবারের সদস্যদের সঙ্গে তেমন ভালো কাটেনি তাঁর। মায়ের সঙ্গে ঈদ করতে কানাডা থেকে দেশে আসেন দীপ্ত। কিন্তু অসুস্থ মায়ের জন্য ঈদে আনন্দ করতে পারেননি তিনি।
অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজ করছিলেন।
২৬.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা