ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৬:৫৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

শাশুড়ি হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার

বাবা-মায়ের সঙ্গে ছেলে ফারদিন এহসান।

বাবা-মায়ের সঙ্গে ছেলে ফারদিন এহসান।

শাশুড়ি হতে চলেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। খুব শিগগিরই বিয়ে করেছেন তাদের একমাত্র ছেলে ফারদিন এহসান। তার হবু বউয়ের নাম আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই।

এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সুখের সংসার। ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী জানান, আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বর-কনের গায়েহলুদ। ৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ছেলের বিয়ে নিয়ে এখন ভীষণ ব্যস্ত তারা।

মৌসুমীর ভাষ্য, ‘আমাদের ছেলে বড় হচ্ছে। তার জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। ছেলের ভালো লাগার মতো একটা মেয়েকে বউ হিসেবে পেলে, মা হিসেবে নিজেরও তা ভালো লাগবে। শুধু ফারদিনের-ই নয়, মেয়েকে আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ওরা দুজন যেন ভালো থাকে, মা-বাবা হিসেবে আমাদের সেই চেষ্টাই থাকবে।’

আয়েশা কানাডায় থাকেন। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব, তারপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দু’জন। এরপর পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।

মৌসুমী বলেন, ‘গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদিন ও আয়েশার আকদ সম্পন্ন হবে।’

এদিকে, সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ইতিমধ্যেই পরিচালনায় নাম লেখিয়েছেন। নির্মাণ করেছেন ‘ডেস্টিনেশন’ শিরোনামে একটি টেলিছবি। তাছাড়া বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।