ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৫০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৯ জুন ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর একটি বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ জুন) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।