শাহরুখের সততা নিয়ে প্রশ্ন কাজলের!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৭ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বয়স তিন দশকের বেশি। গত ৩০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে দর্শক ও অনুরাগীদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম দেখেননি কাজল। তার অন্যতম প্রিয় বন্ধু বলিউডের বাদশা শাহরুখ খানের কয়েক দশকের বন্ধুত্ব। একে অপরের সাফল্যে তারা আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন। তা সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন এ অভিনেত্রী।
দীর্ঘ চার বছরের বেশি সময় পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় দেখা গেছে বলিউড বাদশাকে। যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমাতে তাকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। দেশ ও বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। আর এ পরিসংখ্যান নিয়েই ধন্দে পড়েছেন কাজল। সত্যিই কি এ সিনেমাটি ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে? বন্ধু শাহরুখকে এ প্রশ্নই করতে চান কাজল।
কাজলকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, শাহরুখকে কী প্রশ্ন করতে চান তিনি। উত্তরে কাজল বলেন, ‘আমি শাহরুখকে জিজ্ঞাসা করব ‘পাঠান’ আসলে কত টাকার ব্যবসা করেছিল?’ আর এ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক, উঠেছে এ প্রশ্নও!
বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি পা রেখেছেন কাজল। গত ১৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। যেখানে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে টলিপাড়ার অভিনেতা যিশু সেনগুপ্ত তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










