শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবি মহিলা পরিষদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ২০২০ সালে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর দু’টি থানায় পুলিশের করা মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা গ্রেফতার হয়ে প্রায় ১১ মাস ধরে কারারুদ্ধ আছেন।
এই মামলা যখন দায়ের করা হয় তখন যাবতীয় নথি অনুসারে খাদিজাতুল কুবরার বয়স ছিল ১৭ বছর কিন্তু রাষ্ট্রপক্ষ মামলার নথিতে তাকে পূর্ণবয়স্ক হিসেবে উপস্থাপন করে।
কারাগারে তাকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের জন্য বরাদ্দকৃত কনডেম সেলে রাখারও অভিযোগ আছে। তিনি তার কিডনিতে পাথরজনিত অসুস্থতায় ভুগছেন বলেও জানা গেছে। তার লেখাপড়া তো বন্ধ হয়েই আছে। এতদ্সত্ত্বেও বিচারিক আদালত ২বার তার জামিন আবেদন নাকোচ করেছেন!
১৬ ফেব্রুয়ারি ২০২৩ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত এই জামিন আদেশ স্থগিত করেছেন। গতকাল আপিল বিভাগ এই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন শুনানী পরবর্তী ৪ মাস পর্যন্ত মুলতবী ঘোষণা করেছেন।
খাদিজাতুল কুবরার গ্রেফতার ও কারাবাস, বার বার জামিন আবেদন বাতিল বা স্থগিত হওয়া এবং স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন শুনানী ৪ মাস পর্যন্ত মুলতবী ঘোষণা চরম অমানবিক এবং আইন ও নীতি বিরুদ্ধ, যা বিচারবিভাগের স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে।
নারীপক্ষ’র দাবি, এই সকল বিষয় বিবেচনা ও পর্যালোচনা করে খাদিজাতুল কুবরাকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।
‘ডিজিটাল নিরাপত্তা’ আইনের আওতায় এর আগেও দেশের অনেক মানুষ গ্রেফতার, কারারুদ্ধ ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে; এমন কি কারো কারো মৃত্যু পর্যন্ত হয়েছে, যা মানুষের বাক-স্বাধীনতা, নাগরিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নারীপক্ষ’র দাবি, অনতিবিলম্বে এই কালো আইনটি বাতিল করা হোক।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


