ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৬:০৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় দেড় শতাধিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ব্যক্তিগত ও ছোট আকারের পণ্যবাহী গাড়ি মিলে দেড় শতাধিক যানবাহনের সারি ছিলো।

বুধবার সন্ধ্যায় বহরে ফরিদপুর যুক্ত হওয়ায় নয়টি ফেরি দিয়ে সকালটি শুরু হয়েছে। আর রাতে চলেছে ছয়টি ফেরি।

ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হুদা বলেন, গতকালের মতো আজও সকালে মোটরসাইকেলের চাপ আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ জানান, সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেলের চাপ বাড়তে থাকে তবে আমরা নয়টি ফেরি দিয়ে পারাপার করে যাচ্ছি। তবে ধারণা করছি বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ আরও বাড়বে।