ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৩:৫৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতি শ্রদ্ধায় গুগলের ডুডল

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ তথা বিশ্বে সাড়া জাগানো চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। ১৯১৪ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই শিল্পী। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে গুগল। তার সম্মানে ডুডল প্রদর্শন করছে গুগল।

বাংলাদেশ থেকে গুগলের ওয়েবসাইটে (www.google.com) ঢুকলে দেখা যাবে জয়নুল আবেদিনকে নিয়ে করা অসাধারণ ডুডলটি।

গুগলের হোমপেজে গেলে দেখা যাবে, একটি বৃক্ষের নিচে বসে তুলি নিয়ে ছবি (গুগল লেখা) আঁকছেন জয়নুল আবেদিন। পাশ দিয়ে কাঁধে কলসী নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। তার গায়ে গ্রামের শ্রমজীবী মানুষের পরিচ্ছদ আর কর্মব্যস্ততা, যা দেখতে সত্যিই অসাধারণ।

বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বা স্মরণ করতে গুগল নিজেদের হোমপেজে বিশেষ লোগো প্রদর্শন করে। এটি ডুডল হিসেবে পরিচিত। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার। ডুডলের ওপর ক্লিক করলে ওই বিষয় সংক্রান্ত সব তথ্য দেখায় গুগল।

১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন। তিনি ছিলেন ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস প্রতিষ্ঠাতা। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে সাঁওতাল রমণী, দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, কাক, ঝড়, বিদ্রোহী ইত্যাদি।

-জেডসি