ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:১৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

শিল্পার মেয়ের প্রথম জন্মদিনে শুভাষিস সকলের

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

শিল্পার মেয়ের প্রথম জন্মদিনে শুভাষিস সকলের

শিল্পার মেয়ের প্রথম জন্মদিনে শুভাষিস সকলের

এক বছরে পড়ল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মেয়ে সমীশা শেঠি কুন্দ্রা। শিল্পার মেয়ের এক বছরের জন্মদিনে, তাকে ভালবাসায় ভরিয়ে দেন বলিউডের একাধিক তারকা।

শিল্পা শেঠি নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের একটি ভিডিও শেয়ার করেন। যা দেখে অভিনেত্রীর অনুরাগীরা খুশি হয়ে যান। গত এক বছর ধরে মেয়েকে পাপারাৎজির সামনে আনেননি শিল্পা। এবার সেই রাখঢাক সরিয়ে মেয়ের মুখ প্রকাশ করলেন এই অভিনেত্রী।

শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার মেয়ের ভিডিও দেখে সমীতা শেঠি, সুনীতা কাপুর, নীলম কোঠারি, মাহিপ কাপুর, তাহিরা কাশ্যপ, অনিতা হাসনন্দানি, কণিকা কাপুর-সহ অনেকে ভালবাসা জানাতে শুরু করেন।

রাজ কুন্দ্রাও নিজের সোশ্যাল হ্যান্ডেলে মেয়ের এক বছরের জন্মদিনের ভিডিও শেয়ার করেন।

প্রসঙ্গত, ছেলে ভিয়ানের জন্মের বেশ কয়েক বছর পর জন্ম হয় সমীশার। সারোগেসির মাধ্যমেই শিল্পা দ্বিতীয়বার মা হন। ভিয়ানের জন্মের পর বেশ কয়েকবার গর্ভপাতের সম্মুখীন হন শিল্পা। এরপরই রাজ এবং শিল্পা সারোগেসির সিদ্ধান্ত নেন।