শিল্পী রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শনী ও মনোগ্রাফ উদ্বোধন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
শিল্পী রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শনী ও মনোগ্রাফ উদ্বোধন
ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত ইন্ধিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শিল্পী রোকেয়া সুলতানার চিত্র প্রদর্শনী ও মনোগ্রাফ উদ্বোধন করা হয়েছে। বুধবার উদ্বোধনের পর প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
গতকাল মধ্যরাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশিষ্ট ইতিহাসবিদ ‘৭১ এ গণহত্যা ও নির্যাতন বিষয়ক আর্কাইভ ও জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা বেঙ্গল ফাউন্ডেশন থেকে সম্প্রতি প্রকাশিত শিল্পী রোকেয়া সুলতানার চিত্রকর্মের একটি মনোগ্রাফও উদ্বোধন করেন।
আগামী ২৩ অক্টোবর থেকে ভারতের নয়াদিল্লীর ললিতকলা একাডেমিতে এ প্রদর্শনী শুরু হবে। আইসিসিআাই আয়োজিত এ শিল্পকর্ম বেঙ্গল ফাউন্ডেশন সজ্জিত এই প্রদর্শনীটি শিল্পীর শান্তি নিকেতনে অধ্যায়নকালীন মনোমুগ্ধকর যাত্রাকে চিত্রিত করেছে।
শিল্পী শান্তি নিকেতনে সোমনাথ হার, সনৎ কর এবং লালু প্রসাদ শ’র তত্বাবধানে প্রশিক্ষিত হয়ে বাংলাদেশে তার শিল্পী জীবনের প্রসার ঘটিয়েছেন। দেশে তার পরামর্শদাতাদের মধ্যে রয়েছেন সফিউদ্দিন আহেমদ এবং মোহাম্মদ কিবরিয়া।
রোকয়া সুলতানা একজন পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী প্রিন্টমেকার এবং চিত্রশিল্পী। তিনি নবম এশিয়ান বাইয়িনাল, জাতীয় চিত্রশিল্প প্রদর্শনী-ঢাকা, তৃতীয় ভারত ভবন বাইনিয়ালের স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া তিনি ভারতে এবং প্যারিসে আবাসিক বৃত্তিও পেয়েছেন। শিল্পী রোকেয়া সুলতানা ১৯৮৩ সালে আইসিসিআর বৃত্তি নিয়ে বিশ্ব ভারতী শান্তি নিকেতন থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









