শিশুরা মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুরা মুখস্থবিদ্যা বাদ দিয়ে প্রকৃত শিক্ষা গ্রহণ করলে দ্রুত জ্ঞান বিকাশে ও মেধাবী সমাজ গঠনে ভূমিকা রাখবে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকার (ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম) নালন্দা উচ্চবিদ্যালয়ের ‘অপালা ভবন’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঔপনিবেশিক শিক্ষা কার্যক্রম পাল্টে আমাদের যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, সে অনুসারে বর্তমান শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চা নেই বলে শিশুদের বিকাশ নেই। সংস্কৃতি চর্চা নেই, তাই আজকে শিক্ষার্থীদের একটা অংশ জঙ্গিবাদ ও মৌলবাদে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চায় মনোযোগী হতে হবে।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, নালন্দা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী ও ছায়ানটের সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা


