শিশুসাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
শিশুসাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসান আর নেই
দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও বিশিষ্ট প্রত্নগবেষক খন্দকার মাহমুদুল হাসান আর নেই। বৃহস্পতিবার ২৮ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনিহৃদরোগে আক্রান্ত হয়ে গত তিন দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
খন্দকার মাহমুদুল হাসান দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
১৯৫৯ সালের ২৫ আগস্ট রংপুর শহরে খন্দকার মাহমুদুল হাসানের জন্ম। তিনি কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
খন্দকার মাহমুদুল হাসান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ অর্থাৎ দুই বাংলার বিরাট এলাকায় সরেজমিনে ঘুরে ইতিহাস ও পুরাকীর্তি বিষয়ক গবেষণা করেছেন। সাময়িকপত্র ও চলচ্চিত্র নিয়েও গবেষণা করেছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া ও বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত শিশু বিশ্বকোষ রচনায় তিনি অংশগ্রহণ করেছেন।
শিশুসাহিত্য ছাড়াও ইতিহাস, বিজ্ঞান, পুরাকীর্তি, চলচ্চিত্র, গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনি প্রভৃতি মিলিয়ে শতাধিক বই লিখেছেন খন্দকার মাহমুদুল হাসান। ছোটদের জন্য লিখেছেন ৯০টি বই, যার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের গল্প, ভয়ের গল্প, হাসির গল্প, জীবনবোধসম্পন্ন গল্প, রূপকথার গল্প, গোয়েন্দাকাহিনি, রহস্যোপন্যাস, সায়েন্স ফিকশন, চোরের গল্প, পুলিশ কাহিনি প্রভৃতি। লিখেছেন ইতিহাসবিষয়ক ২৬টি বই, ২২টি কিশোর উপন্যাস ও ৩১টি গল্পের বই।
খন্দকার মাহমুদুল হাসান দুইবার বাংলাদেশ শিশু একাডেমী প্রদত্ত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পান দুইবার। ভারত থেকে পেয়েছেন যতীন্দ্রমোহন রায় স্মৃতি পুরস্কার ।
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



