শিশু-কিশোরদের জন্য রকমারি বই নিয়ে মেলায় ‘কিন্ডারবুকস’
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রথমবারের মতো অংশ নিচ্ছে নতুনধারার প্রকাশনা ‘কিন্ডারবুকস’। শিশু-কিশোরদের জন্য নানান স্বাদের বই নিয়ে মেলায় হাজির হয়েছে প্রকাশনা সংস্থাটি। ছড়া, গল্প, লোককাহিনি আর কিশোর উপন্যাসসহ শিশুদের জন্য অর্ধ শতাধিক রঙিন বই প্রকাশ করবে ‘কিন্ডারবুকস’।
প্রকাশনা প্রতিষ্ঠানটির ব্যানারে বইমেলায় প্রকাশিত হচ্ছে ছড়াকার লুৎফর রহমান রিটনের ছড়ার বই ‘ফেল্টুস, চড় খাবি?’, সাহিত্যিক কমলেশ রায়ের সাইন্স ফিকশন ‘অসীম আলো’, কথাসাহিত্যিক মোস্তফা মামুনের কিশোর উপন্যাস ‘ভুতুড়ে পার্ক’, আহমেদ রিয়াজের ছোটদের ভূতের গল্প ‘পাঁচহাতি ভূত’ ও কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’সহ দারুণ সব বই।
‘কিন্ডারবুকস’-এর প্রকাশক মাহমুদুল হাসান জানান, শিশুর মানসিক বিকাশের কথা বিবেচনা করে তারা বাছাই করে বই প্রকাশ করছেন। সীমাবদ্ধতা অতিক্রম করে ও প্রতিবন্ধকতা জয় করে কীভাবে শিশুদের বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে পরিকল্পনা নিয়ে তারা বড় পরিসরে প্রকল্পটি হাতে নিয়েছেন।
তিনি আরও জানান, কার্টুনিস্ট আহসান হাবীবের ‘ছোটদের ইলাস্ট্রেটেড বুক’ নামে একটি মজার বই প্রকাশ করতে যাচ্ছেন। বইটি শিশু-কিশোররা দারুণ পছন্দ করবে বলে বিশ্বাস। কনটেন্টের সঙ্গে বই ও কাগজের মানও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। অনেক অভিভাবক সন্তানের হাতে তুলে দিতে চান তাদের শৈশবের প্রিয় বইগুলো। তাদের কথা ভেবে ‘চিরায়ত গল্প সিরিজ’ নামে একটি সিরিজ শুরু করেছেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুয়োরানীর সাধ’, ‘কাবুলিওয়ালা’, সৈয়দ মুজতবা আলীর ‘তোতাকাহিনী’সহ বিভিন্ন বইয়ের সহজবোধ্য সংস্করণ প্রকাশ করেছেন। এই বইগুলো সম্পূর্ণ ইলাস্ট্রেটেড ও রঙিন।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৩-এ কিন্ডারবুকসের স্টল নম্বর ৭১৯।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



