শিশু জিহাদের মৃত্যুর মামলা পুনঃতদন্তের নির্দেশ
আপডেট: ০৩:১৫ পিএম, ৪ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
জিহাদের বাবার আবেদনে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশকে মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী জসীম উদ্দিন খান উইমেননিউজকে বলেন, “আগেরবার শাহজাহানপুর থানা পুলিশের করা তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাদ পড়ে গেছেন, যারা জিহাদকে হত্যার জন্য দায়ী। আগামী ৬ জুলাইয়ের মধ্যে নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসাতে মাটির নিচে বসানো একটি পাইপে গত ২৬ ডিসেম্বর পড়ে যায় শিশু জিহাদ। ওই গর্তটি পরিত্যক্ত হলেও তার মুখ খোলা রেখেই অন্য স্থানে কাজ চলছিল।
কয়েকশ ফুট গভীর ওই নলকূপের পাইপে শিশু জিহাদ পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের অভিযান নিয়ে সারা দেশ ছিল উৎকণ্ঠায়। প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জিহাদের মৃত্যুর ওই ঘটনা সে সময় সারাদেশে আলোড়ন তোলে। এর জন্য দায়ীদের শাস্তিরও দাবি ওঠে। এরপর জিহাদের বাবা নাসির ফকির শাহজাহানপুর থানায় এই মামলা করেন, যাতে ওই প্রকল্পের পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর এর মালিক আব্দুস সালামকে আসামি করা হয়। গত ৭ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পরিদর্শক আবু জাফর এ মামলায় অভিযোগপত্র দেন। এতে দুই আসামির বিরুদ্ধে অপরাধজনক প্রাণনাশের অভিযোগ আনা হয়। কিন্তু জিহাদের বাবা নাসির ফকির ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি তুলে আদালতকে বলেন, মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্ত কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়েছে। তার আবেদনেই মামলাটি নতুন করে তদন্তের নির্দেশনা আসে। মামলার আসামি সালাম গত ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় আদালত। এপ্রিলের শেষদিকে তাকে জামিন দেয় আদালত। আর রেলের প্রকৌশলী জাহাঙ্গীর গত ২১ মে আদালতে আত্মসমর্পণ করেন জামিন নেন। ০৪.০৬.২০১৫- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











