শিশু ধর্ষণের পর হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রিয়াদ প্রধান নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই সময় আরেক আসামি ধলি বেগমকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক মোস্তফা পাভেল রায়হান ডিজিটাল পদ্ধতিতে এই আদেশ দেন।
রায় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ জুন উপজেলার দুরামিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী চুমকিকে আম দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন রিয়াদ প্রধান। পরে তাকে হত্যা করে লাশ নিজ খাটের নিচে পুতে রাখেন। এ কাজে তাকে সহযোগিতা করেন তার বাড়ির কাজের মেয়ে ধলি বেগম। ঘটনার চার দিন পর ১৭ জুন খাটের নিচ থেকে চুমকির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুমকির বাবা শাহজাহান আলী মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১২ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয় এবং ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালত চার্জ গঠন করে। দীর্ঘ চার বছর ১৯ জন সাক্ষীর শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
বাদিপক্ষের আইনজীবী কাওছার আলী জানান, আমরা সন্দেহাতীতভাবে রিয়াদের বিষয়ে আদালতে প্রমাণ করতে পেরেছি। আদালত রিয়াদের ফাঁসির আদেশ দিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট। আমরা চাই রায় দ্রুত কার্যকর করা হোক। এছাড়া ধলি বেগমের বিষয়ে আমরা আপিল করবো।
এদিকে, এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাজিবুর রহমান লাইজু।
চুমকির বাবা শাহজাহান আলী জানিয়েছেন, রিয়াদের ফাঁসির শুধু আদেশ হলো। আমরা চাই দ্রুত তার ফাঁসি হোক। আর এ ঘটনায় ধলি বেগম জড়িত ছিল। তাকে কেন শাস্তি দেয়া হলো না বিষযটি নিয়ে আমরা আপিল করবো।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


