শিশু সাবিহাকে ধর্ষণের পর হত্যায় তালেবের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুর থানার চাঞ্চল্যকর শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি ও ধর্ষক আবু তালেবের (৩৮) বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধার দিকে মিরপুর উপজেলার মিঠন গ্রামের শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙ্গিনা প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো। সেখান থেকে শিশুটি নিঁখোজ হয়। পরদিন সকাল ১০টার দিকে পাশের ধানক্ষেতের সেচ খাল থেকে নিহত শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করার কথা জানায় পুলিশ।
এই ঘটনায় নিহত শিশু সাবিহার বাবা ভাষা আলী বাদি হয়ে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯(২)ধারায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলি মেহেদী হাসান জানান, চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



