ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:১৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

শিশু সালমান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট: ১০:৫৭ এএম, ২২ জুন ২০১৫ সোমবার

download (1)স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চতুর্থ শ্রেণির ছাত্র সালমান ফাহাদ (১১) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুর রাজ্জাক ওরফে বাহার, জাহিদ হোসেন ও ফাতেমা। তাদের মধ্যে রাজ্জাক ও ফাতেমা সম্পর্কে ভাই-বোন। সালমান ঢাকার সাভার উপজেলার রাজাসন এলাকার সার্দ মেমোরিয়াল বিদ্যা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ২০১৩ সালে ২৮ জুলাই আসামিরা জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সালমানকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় সালমানের বাবা কামরুজ্জামান বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ২২.০৬.২০১৫