শীঘ্রই বিয়ে করছেন ফারহান-শিবানী!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ফের বিয়ের ফুল ফুটতে চলেছে বলিউড অভিনেতা ফারহান আখতারের জীবনে। পাত্রী অভিনেত্রী-সঞ্চালক শিবানী দান্ডেকর। এক জনপ্রিয় সর্বভারতীয় দৈনিকের সূত্র অনুযায়ী, এই বছরের শেষেই সম্ভবত এক হচ্ছে চার হাত। সেই মতো এখন থেকেই চলছে দেদার কেনাকাটা।
বিয়েটা নাকি বছরের শুরুতেই করে নিতেন শিবানী-ফারহান। কিন্তু, এই বছরের অক্টোবরের ২ তারিখে মুক্তি পাবে ফারহানের ছবি ‘তুফান’। সেই ছবি নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। আর সেই জন্যই আপাতত বিয়ের প্ল্যান একটু পিছিয়ে গিয়েছে।
ইন্ডাস্ট্রিতে শোনা যায়, আংটি বদল নাকি ২০১৯-এই চুপি চুপি সেরে ফেলেছিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় হবু বর-কনের ঘনিষ্ঠ পোস্ট দেখে আপনিও বলতে বাধ্য হবেন ‘পারফেক্ট ম্যাচ’।
তবে, এই প্রথম বার যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান, এমনটা নয়। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সাথেতাঁর বিয়ে হয়েছিল ২০০০ সালে। তাঁদের দুই মেয়ে রয়েছে, শাক্য এবং আকিরা। ২০১৭-এ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পরেই শিবানীর সাথে সম্পর্কে জড়ান ফারহান।
আইপিএলে শিবানীর সঞ্চালনা মন কেড়েছিল দর্শকদের। সেখান থেকেই ক্রমশ লাইমলাইট পেতে থাকেন তিনি। সঞ্চালনার পাশাপাশি ভাল গানও করেন শিবানী। ‘রয়’, ‘সুলতান’-সহ বেশ কিছু ছবিতে অভিনয়ও করেন তিনি। তাঁর বোন অনুষাও বলি দুনিয়ার পরিচিত মুখ। বিভিন্ন রিয়ালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকেও। জনপ্রিয় অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে সম্পর্কে আছেন অনুষা।সূত্র : আনন্দবাজার।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











