শীতকালীন সবজি চাষে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২০ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
মানিকগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছরের তুলনায় সার ও কীটনাশকের বাড়তি দাম থাকায় উৎপাদন খরচ বেড়েছে। তবে বাজার দর ভালো থাকায় লাভের আশা করছেন তারা।
মানিকগঞ্জের সব উপজেলাতেই কম বেশি সবজির চাষ হয়ে থাকে। তবে শীত মৌসুমে এ জেলায় সবজির আবাদ বাড়ে কয়েকগুন। বর্তমানে জেলা সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলার বেশিরভাগ জমিতেই কৃষকরা শিম,বেগুন, লাউ, ফুলকপি, বাঁধাকপি, করলাসহ নানা প্রকার সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম থাকায় এ তিন উপজেলার চাষিরা সবজি চাষে ঝুঁকেছেন।
এ জেলার উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সাভার, আশুলিয়া, বাইপাইল, রাধজানী ঢাকার কাওরানবাজার ও যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ৯ হাজার ২১০ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। জেলায় এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সবজি চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে গত কয়েকদিন বৈরী আবহাওয়া থাকলেও চাষাবাদে এর তেমন প্রভাব পড়েনি।
সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের কৃষক শামসুল ইসলাম বলেন, ‘গত বছর প্রতি কেজি ইউরিয়া সার ১৮ টাকা দরে কিনেছি। এ বছর ২৬ টাকা কেজি দরে কিনতে হয়েছে। এছাড়া পটাস কেজি প্রতি ৭ টাকা ও টিএসপি ৫ টাকা বেড়েছে। সেই যে কীটনাশক ৮০ টাকা দিয়ে কিনতাম তার দাম ১০০ টাকা হয়েছে। ফলে গত বছরের তুলনায় সবজির উৎপাদন খরচ বেড়েছে।’
মো. তোফাজ্জ্বল হোসেন বলেন, ‘গ্রামের অধিকাংশ কৃষক লাউ, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, বেগুন, ধনিয়াসহ শীতকালীন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফলনও ভালো হয়েছে। তবে সারের বাড়তি দাম থাকায় উৎপাদন খরচ অনেক বেড়েছে।’
অপর কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কয়েকদিন বৃষ্টি হওয়ায় সবজি উৎপাদনে প্রভাব পড়ে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। মাঠের বেশ কিছু সবজি বাজারে বিক্রি করা শুরু হয়েছে। যে দাম পাওয়া যাচ্ছে তা বজায় থাকলে ক্ষতির সম্মুখিন হতে হবে না। তবে বাজারে আরো সবজি সরবরাহ শুরু হলে দাম কমে যাওয়ার সম্ভবনা আছে। বর্তমান বাজার মূল্যের চেয়ে দাম কমে গেলে চাষিরা লোকসানের কবলে পড়বেন। কারণ চলতি বছর সবজির উৎপাদন খরচ বেড়েছে অনেক।’
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারন অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘সবজি চাষিদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব্য সার ব্যহারের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা এ বিষয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন। সারের দাম খুব সামান্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া সারের উপর চাষিদের ভর্তুকি দেওয়া হয়েছে। ফলে সবজি চাষিরা লাভবান হচ্ছেন।’
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



