ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শীতের অতিথিরা আসতে শুরু করেছে কুয়াকাটায় 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শীত সামনে রেখে বাংলাদেশের যেসব এলাকায় পরিযায়ী পাখি বা অতিথি পাখি আসে তার একটি হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। সে ধারাবাহিকতায় এবারও এ সৈকতে আসতে শুরু করেছে পাখি। আগামী কয়েক মাস সেখানে এই অতিথি পাখির দেখা মিলবে।

তীব্র শীত থেকে বাঁচতে উত্তর মঙ্গোলিয়া, তিব্বতের একটি অংশ, চীনের কিছু অঞ্চল, রাশিয়া ও সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারত ও বাংলাদেশে আসে পাখিগুলো। আবার মার্চের শেষ দিকে যখন এ অঞ্চলে গরম পড়তে শুরু করে ও শীতপ্রধান এলাকায় বরফ গলা শুরু হয় তখন আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাখিগুলো নিজ এলাকায় ফেরত চলে যায়।
পরিযায়ী পাখিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বাটন, গুলিন্দা, জৌরালি, গাঙচিল, পানচিল, জিরিয়াসহ রঙ বেরঙের অসংখ্য হাঁস। এদের বেশিরভাগই জলচর। মূলত উপকূলীয় দ্বীপ এবং চরাঞ্চলগুলোতে এরা আশ্রয় নেয়। এর মধ্যে অন্যতম কুয়াকাটার বিজয় চর, লেবুর বন বা ফেরাই পল্লী, গঙ্গামতির চর, কাউয়ার চরসহ কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি।  

কয়েক মাসের অতিথি হয়ে পাখিগুলো এ দেশে আসে। তবে এই স্বল্প সময়ের মধ্যে পাখিরা ক্ষতিকারক পোকামাকড় দমন এবং মাটিকে উর্বর করে তোলাসহ জলজ পরিবেশকে সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু আবাসস্থল ধ্বংস এবং অবৈধ শিকার করায় এদের সংখ্যা কমে যাচ্ছে। আগের মতো আর দেখা যায় না।