শীতের শুরুতেই তৈরি করুন দুধ চিতই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
প্রকৃতি এরই মধ্যে জানান দিচ্ছে শীত চলে এসেছে। আর শীত মানেই বাহারি পিঠা খাওয়ার মৌসুম। এ সময় সব পরিবারেই বাহারি পিঠা তৈরি করা হয়।
তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হলো দুধ চিতই। এই পিঠা খেতে কে না পছন্দ করেন। বিভিন্ন ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা।
অন্যদিকে রসালো দুধ পিঠা একবার খেলে মন জুড়িয়ে যায়। আপনিও যদি এই পিঠা খেতে পছন্দ করেন, তাহলে শীতের শুরুতেই তৈরি করুন। রইলো সহজ রেসিপি-
উপকরণ
১. আতপ চাল ৩ কাপ
২. লবণ পরিমাণমতো
৩. খেজুরের গুড় আড়াই কাপ
৪. দুধ ২ লিটার
৫. দারুচিনি ২-৩টি
৬. এলাচ ২টি
৭. পানি ৩ কাপ ও
৮. কিসমিস পরিমাণ মতো।
শীতের শুরুতেই তৈরি করুন দুধ চিতই
পদ্ধতি
আতপ চাল ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর মিহি করে বেটে সামান্য লবণ দিয়ে ঘণ্টাখানেক রাখুন। এরপর মিশ্রণে পরিমাণমতো কুসুম গরম পানি দিয়ে গোলা তৈরি করুন।
খেয়াল রাখবেন, গোলা যেন খুব ঘন কিংবা পাতলা না হয়। লোহার কড়াই কিংবা চিতই পিঠার জন্য মাটির তাওয়া গরম করে তাতে সামান্য সরিষা ও সয়াবিন তেল মাখিয়ে নিন।
এরপর বড় চামচের এক চামচ গোলা পিঠার খোলায় দিয়ে ঢেকে দিন। এরপর ঢাকনায় সামান্য পানি ছিটিয়ে দিন, ৪-৫ মিনিট পর পিঠা তুলে ফেলুন।
এবার পিঠার রস তৈরির জন্য খেজুরের গুড় পানিতে মিশিয়ে জ্বাল দিয়ে নিন। মিশ্রণটি ফুটে উঠলে এলাচ, দারুচিনি, কিসমিস দিয়ে নামিয়ে ফেলুন।
ঠান্ডা হলে দুধ মিশিয়ে সিরা তৈরি করুন। গরম অবস্থায় গুড়ের মিশ্রণ মেশালে দুধ নষ্ট হয়ে যাবার সম্ভবনা থেকে যায়। এরপর সিরা আবার চুলায় দিন।
২ লিটার দুধ ঘন হয়ে যখন ১ লিটার হয়ে যাবে, তখন গরম অবস্থায় পিঠা সিরায় ভিজিয়ে দিন। ঠান্ডা হলে ৫-৬ ঘণ্টা পর পরিবেশন করুন।
সবচেয়ে ভালো হয় রাতে তৈরি করলে। তাহলে ভালোভাবে রসে ভিজে ফুলে উঠবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

