শুক্রবার থেকে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী শুক্র ও শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই বিষয়ে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশ জারি করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল দুই দিন বন্ধ থাকবে। সপ্তাহের শুক্রবার ও শনিবার এ ছুটি কার্যকর করা হবে। অন্যান্য দিন স্কুলে নিয়মিত পাঠদান পরিচালনা করা হবে।
তিনি বলেন, এ বিষয়ে সোমবার আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগামী সপ্তাহ (শুক্রবার) থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল-কলেজ সপ্তাহে দুই দিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। এদিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে।
আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।
সর্বশেষ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এরপরই শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সপ্তাহে দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। আমাদের আগামী বছর থেকে সপ্তাহে দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিলো। যেহেতু বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে, আমরা যেন সাশ্রয়ী করতে পারি, এ কারণেই এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, সপ্তাহে পাঁচদিন যে ক্লাস হবে, সে পাঁচদিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাবো। অন্যান্য কর্মজীবী সপ্তাহে দুইদিন ছুটি পান, তাদের মতো আমাদের শিক্ষকেরাও ছুটি পাবেন। কারণ শিক্ষকেরা অন্যান্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকেরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান, সেক্ষেত্রে আরও উদ্যোমী হয়ে আরও অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবে বলে মনে করি।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




