ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:৩২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

শুক্রবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৩ পিএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি কার্যক্রম ঠিক রাখতে পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ঈদুল ফিতরের ছুটিতে খোলা রাখা হচ্ছে ব্যাংকের কিছু শাখা। সেগুলো হলো, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা।

বুধবার (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল ) সীমিত পরিসরে খোলা ছিল। আগামীকাল শুক্রবারও ( ২১ এপ্রিল ) সরকারি ছুটির দিন ওইসব এলাকায় ব্যাংক খোলা থাকবে।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে পরিচালনা করবে ব্যাংকিং কার্যক্রম।
শুক্রবার ( ২১ এপ্রিল ) সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে বিকেল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে যোহরের নামাজের বিরতি থাক‌বে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত।
ঈদ উপলক্ষ্যে ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল (মোট ৪ দিন) ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।