শুধু আড্ডা দিয়েই কোটি টাকা আয় নেইমারের!
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। তবে মাঠে থাকুন বা না থাকুন -কত বিচিত্র কারণেই খবরের শিরোনাম হয়ে থাকেন সেলেসাও স্ট্রাইকার। এবারও হয়েছে তাই। মাঠের বাইরে বন্ধুদের নিয়ে আমোদে মেতে থেকেই ফের এসেছেন আলোচনায়।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এরপর থেকেই আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। তবে চোট কখনোই তাকে আমোদ-ফূর্তি থেকে দূরে রাখতে পারেনি। এবারও হয়েছে তাই। বড়দিন উদযাপনের পরই তিনি বেরিয়ে পড়েছেন।
এবার অবশ্য শুধু আমোদের খাতিরে নয়, এর সঙ্গে আছে ব্যবসায়িক স্বার্থও। নতুন ব্যবসায় নাম লিখিয়েছেন নেইমার, সেটি হল সমুদ্র ভ্রমণ পরিষেবা যার নাম ‘নেই এম আলতো মার’। বড়দিনের পর নিজের এমএসসি প্রেজিওসা মডেলের ৩৩৩ মিটার দীর্ঘ প্রমোদতরি নিয়ে নৌবিহারে বেরিয়ে পড়েন নেইমার। ৩ দিনের এই ভ্রমণে নেইমারের সঙ্গে আমন্ত্রিত ছিলেন দেশটির জনপ্রিয় ডিজে, কৌতুক অভিনেতা এবং সংগীতশিল্পীও।
নেইমারের সঙ্গে এই ভ্রমণে যাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছে ৫ হাজার ৩৬৬ থেকে ৩২ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল। বিলাসবহুল এ যাত্রায় ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আমোদ-ফূর্তিতে মেতে থাকার সুযোগ পেয়েছেন যাত্রীরা। ইতিমধ্যেই সেলেসাও তারকার এই যাত্রার বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তিন দিনের এই ভ্রমণে যাত্রীভাড়া বাবদ নেইমারের আয় হতে পারে ২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ কোটি ২৮ লাখ টাকা।
এদিকে নেইমার আমোদ-ফূর্তিতে মেতে থাকলেও তার ভক্ত-সমর্থকরা খুশি হতে পারছেন না। কেননা, চোটের কারণে আসন্ন কোপা আমেরিকাতে খেলতে পারবেন না তিনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











