শুধু পরিবর্তন নয়, শিক্ষায় রূপান্তরের চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছর থেকে দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে। এই শিক্ষাক্রমে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সকল ক্ষেত্রে শুধু পরিবর্তন নয় রূপান্তর করার চেষ্টা করেছি।’
আজ মঙ্গলবার দুপুরে নাটোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাটোর শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবস উদযাপন ও সাস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে গবেষণায় বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। যখন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে তখন জঙ্গি-সন্ত্রাসী-খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। তারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা শুরু করেছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বিজয়ের মাসে সবার প্রত্যয় হবে স্বাধীন দেশে রাজনীতি থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তবে স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না। স্বাধীনতার বিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মসিউর রহমান।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

